শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন করছে : কাইয়ুম চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। বিএনপি আন্দোলন করছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিতে, ১০ দফা দাবী বাস্তায়ন করে সুশাসন নিশ্চিত করতে। বিএনপি জনগনের কথা বলে তাই বিএনপির কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বপ্রনোদিত হয়ে অংশ নিচ্ছে। এই জনগনকে সাথে নিয়েই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

শুক্রবার বিকেল ৪টায় নগরীর একটি হোটেলে ২৫ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট জেলা বিএনপির পদযাত্রা সফল করতে জেলা বিএনপি আয়োজিত যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তারা এখন বিএনপির কর্মসূচি দিলে পাল্টা কর্মসূচি দেয়। কিন্তু সাধারণ মানুষ শতষ্ফূর্তভাবে বিএনপির কর্মসূচিতে অংশগ্রহন করে। সময় আর বেশী বাকি নেই, এই জালিম সরকারের পতন অনিবার্য।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, নূরুল আলম সিদ্দিকী খালেদ, আনোয়ার হোসেন মানিক, আলহাজ গোলাম রাব্বানী, এডভোকেট আবু তাহের, এডভোকেট আল আসলাম মুমিন,
কোহিনুর আহমদ, এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ, সুরমান আলী, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জয়নাল আহমদ রানু, আখতার হোসেন রাজু, সালেহা কবীর শেপী, আফসর খান, মির্জা সম্রাট আহমদ, আব্দুল আহাদ, দেলোয়ার হোসেন দিনার, হোসেন আহমদ, আব্দুর রহমান, জাহাঙ্গীর হোসেন জীবন, বখতিয়ার আহমদ ইমরান, শাহীন আলম জয়, মাসরুর রাসেল, আব্দুস সালাম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain