শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

ভাল কাজের মাধ্যমে নিজেকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখতে হবে-করুনানন্দ স্থবির

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর শেখঘাটস্থ মানবতার ফেরিওয়ালা সাংবাদিক উৎফল বড়ুয়ার বাসায় তাদের পরমারাধ্য পিতা ও মমতাময়ী মাতা প্রিয় রঞ্জন বড়ুয়া ও রেনু প্রভা বড়ুয়া এর তৃতীয় প্রয়াণ বার্ষিকী উপলক্ষে “অষ্টপরিস্কার সহ সংঘদান, বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ও শিক্ষা সামগ্রী দান” করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি মহতি মঙ্গলময় অনুষ্ঠানে সুদূর রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজবন বিহার থেকে পরম পূজ্য সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অন্যতম শিষ্য বৃন্দের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত মঙ্গলজ্যোতি স্থবির, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা, প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত করুনানন্দ স্থবির, অধ্যক্ষ, পূর্বারাম বন বিহার, বুড়িঘাট, নানিয়ারচর, রাঙ্গামাটি, বিশেষ অতিথি ছিলেন ভদন্ত সত্য মিত্র স্থবির, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ভদন্ত দেবোত্তর স্থবির, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ভদন্ত জ্ঞানস্মৃতি স্থবির, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা,ভদন্ত নন্দ স্থবির, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ভদন্ত লোকজিৎ ভিক্ষু, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
এসময় পূজনীয় ভান্তেরা বলেন, মানুষ মরে যাওয়া পর তাঁর দুটি কর্মই সাথে যাবে ‘একটি হলো ভালকর্ম, আরেকটি হলো খারাপ কর্ম’। ইহকাল মানুষ তাঁর ভাল কর্মের জন্য মানুষের মাঝে বেঁচে থাকবে,আর পরকালে ভাল কর্মের জন্য ভালো পুরস্কার পাবে আর খারাপ কর্মের জন্য শাস্তি ভোগ করবে। তাই পরকালে যেন আমাদের শাস্তি ভোগ করতে না হয় দূর্লভ মানুষ জন্মে ইহকালে সে কর্ম সম্পাদন করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain