শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

লোকনাথ ব্রহ্মচারী পাদুকা উৎসব পরিদর্শন করছেন : আনোয়ারুজ্জামান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) পাদুকা উৎসব সিলেট নগরের করেরপাড়াস্থ পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিদর্শন করেন সিসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
এসময় তিনি বলেন, সিলেটে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে নিজনিজ ধর্ম পালন করে থাকে। আমাদের দেশ হচ্ছে অসম্প্রদায়িক। সিলেটে সকল ধর্মের মানুষ সম্প্রতিতে বসবাস করছেন। ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ একটি শান্ত প্রিয় দেশ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সকল মানুষ স্বাধীন ভাবে তাদের ধর্ম পালন করে যাচ্ছে।
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরবিন্দু দাশ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমিত দেব’র পরিচালনায় ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা জগদীশ চন্দ্র দাস, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, শাপলা সংঘের রতন মজুমদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লিটন পাল, রথীন্দ্র দাস (ভক্ত), আশিষ, পানেশ চন্দ্র, বিধান চন্দ্র, তপু দে, নিখিল দে, রিপ এস চৌধুরী, নিপু দে সহ বিভিন্ন এলাকার হাজারো ভক্ত উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain