শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

বর্ষা মৌসুমের আগেই নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে: বাসদ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বর্ষা মৌসুমের আগেই নগরীর জলাবদ্ধতা-মশক নিধনে কার্যকর পদক্ষেপ, বিশুদ্ধ পানির সংকট সমাধান, রাস্তার সংস্কার কাজ সম্পন্নের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৫শে ফেব্রুয়ারি বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য মনজুর আহমদ এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাসুমা খানম, রুমন বিশ্বাস,জাহেদ আহমদ, শহিদ মিয়া, ইউসুফ আলী, নুরুল ইসলাম, সনজিত শর্মা প্রমূখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর বলেন, সিলেট নগরীকে সকলের জন্য বাসযোগ্য নগরীর দাবি নাগরিকদের দীর্ঘদিনের। গতবছর বর্ষায় নগরীতে বারবার জলাবদ্ধতা সৃষ্টি নাগরিকদের উদ্বেগ-উৎকণ্ঠার কারণ হয়ে এখনও রয়েছে। যানজটে অতিষ্ঠ জনজীবন। বিশুদ্ধ পানির সংকট সমাধান হয়নি। অপরিকল্পিত-যত্রতত্র খুড়াখুড়ি নাগরিক জীবনে নাভিশ্বাস উঠছে।

আবু জাফর বর্ষা মৌসুমের আগেই নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ,মশক নিধন, বিশুদ্ধ পানির সংকট সমাধান, রাস্তার সংস্কার কাজ সম্পন্নের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain