শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

‘ভাস্কর’ এর ৩৩ বছর পূর্তিতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য কবি, লেখক আসাদ মান্নান বলেছেন, লিটল ম্যাগাজিন সাহিত্যের মূল ভিত্তি। বাংলা কবিতায় ছোট কাগজের ভূমিকা অনস্বীকার্য। লিটল ম্যাগাজিন ভাস্কর সংস্কৃতমনা মানুষের রূচির কথা চিন্তা করে দীর্ঘ ৩৩ বছর ধরে সেই লক্ষে কাজ করছে। মানুষ হবার সংগ্রাম, মানুষ হবার অভিযাত্রায় খুব কম মানুষ থাকে, কিছু মানুষ আছে আলোর দিকে এগিয়ে যায়। সৃষ্টির লক্ষে মানবতার দিকে লিটল ম্যাগাজিন করা খুবই কঠিন একটি ব্যাপার। কবিতার কোন বৈপরীত্য নেই, কবিতা সার্বভৌম।
তিনি শুক্রবার (৩ মার্চ) সকালে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’ এর ৩৩ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি লিটল ম্যাগাজিন ভাস্করের সম্পাদক পুলিন রায়ের দীর্ঘায়ু কামনা করে ভাস্করের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সিলেট মেট্রোপলিটন ইউনিভাসিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রশান্ত কুমার সাহা, কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাস, কলকাতা সাংস্কৃতিক খবরের সম্পাদক কবি কাজল চক্রবর্তী, কলকাতা কবিতা ক্যাম্পাসের সম্পাদক কবি অলক বিশ্বাস, কলকাতা সমান্তরাল ভাবনা এর সম্পাদক কবি পার্থ আচার্য্য, ঢাকা লোক এর সম্পাদক কবি অনিকেত শামীম, ভারতের ত্রিপুরার স্রোত সম্পাদক কবি গোবিন্দ ধর, কবি নজমুল হেলাল, কলকাতার বিশিষ্ট লেখক নিবেদিতা আচার্য্য।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক প্রণব কান্তি দেব এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, লিটল ম্যাগাজিন ভাস্কর এর সম্পাদক কবি পুলিন রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক শামসুল আলম সেলিম, মো. নিয়াজ উদ্দিন, মো. আলা উদ্দিন তালুকদার, রঞ্জু রানী মন্ডল, নির্মল রায়, অনিরুদ্ধ রায় পরাগ।
দিনব্যাপী উৎসবের অন্যান্য কর্মসূচীতে ছিল- ‘ভাস্করের ৩৩ বছর: ছোট কাগজের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’, ‘বাংলা কবিতায় লোক ঐতিহ্য’ শীর্ষক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গন থেকে আন্তর্জাতিক উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain