শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে নিখোঁজের ৭দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নিখোঁজের ৭ দিন পর সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মৃত তাহির আলীর পুত্র মোহাম্মদ আব্দুল আলী (৬৫) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (৫ই মার্চ) রাতে উপজেলার রাজাগঞ্জ, ঝিঙ্গাবাড়ী ও হরিপুর-চিকনাগুল হাওরের মধ্যবর্তী নয়াবিল নামক খাল থেকে ভাসমান অবস্থায় মোহাম্মদ আব্দুল আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরন করে কানাইঘাট থানা পুলিশ। এ ঘটনায় আব্দুল আলীর পরিবারের পক্ষ থেকে গতকাল সোমবার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারী নিজ রাজাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আব্দুল আলী তার সিলেট শহরতলীর পীরেরবাজার বলাকা আবাসিক এলাকার বাসা থেকে ২য় স্ত্রী কুলসুমা বেগমকে সাথে নিয়ে তার পিত্রালয় জৈন্তাপুর উপজেলার উৎলারপাড় গ্রামে ওয়াজ মাহফিলে যান। সেখানে রাতের খাওয়া শেষে শশুড় বাড়িতে রাত্রি যাপন করেন এবং ভোরে সকলের অগোচরে ঘুম থেকে উঠে জলসার বাজারে বসা দোকানে চলে যান। সেখানে ২য় স্ত্রীর পিত্রালয়ের আত্মীয়-স্বজনরা তাকে দেখে বাড়িতে যাওয়ার জন্য বলেন। কিন্তু আব্দুল আলী শশুড় বাড়িতে না গিয়ে সেখান থেকে নিখোঁজ হয়ে যান। আব্দুল আলীকে সব জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে জৈন্তাপুর মডেল থানায় ৪ই মার্চ নিখোঁজ সংক্রান্তে সাধারণ ডায়রী করা হয়।

রবিবার বিকেলে নয়াবিল হাওরের একটি খালের পানিতে এক ব্যক্তির অর্ধগলিত লাশ স্থানীয় লোকজন দেখতে পায়।

পরে নিখোঁজ আব্দুল আলীর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশটি আব্দুল আলীর বলে সনাক্ত করেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুল আলীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতেই সিওমেক হাসপাতাল মর্গে প্রেরন করেন।

আব্দুল আলীর ১ম স্ত্রী বানেছা বেগম ও ২য় স্ত্রী কুলসুমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর থেকে মানসিক রোগ ও শ্বাসকষ্টে ভোগছিলেন আব্দুল আলী। মাঝেমধ্যেই হাওর এলাকা দিয়ে নিজ রাজাগঞ্জ গ্রাম থেকে পীরের বাজারের বাসায় যাতায়াত করতেন তিনি। তবে কেউ তাকে হত্যা করতে পারে মর্মে তারা কাউকে সন্দেহ করছেন না।

থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ২য় স্ত্রীর পিত্রালয় জৈন্তাপুরের উৎলারপাড় গ্রাম থেকে কাউকে না জানিয়ে আব্দুল আলী হয়তোবা তার নিজ বাড়ি কানাইঘাটের রাজাগঞ্জ গ্রামে আসার জন্য হাওর এলাকা দিয়ে পায়ে হেটে রওয়ানা দেন। পথিমধ্যে খালের পানিতে পড়ে হয়তো আব্দুল আলীর মৃত্যু হতে পারে।

নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়ানি বলে তিনি জানান। ময়না তদন্তের রিপোর্ট ও অধিকতর পুলিশী তদন্তের মাধ্যমে এটি হত্যা না অপমৃত্যু সেটি জানা যাবে বলে থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain