শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

সিলেটের সব ইমিগ্রেশনে সতর্কতা জারি

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: করোনাভাইরাসের নতুন ও ভয়ংকর ধরন বা ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব কয়টি ইমিগ্রেশনের সতর্কতা জারি করা হয়েছে। নির্দেশনা পাওয়ার পর পরই বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এই সতর্কতা জারি করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।

তিনি জানান, ওমিক্রন ছড়ানো আফ্রিকার দেশগুলো থেকে যারা সিলেটে আসবে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকতে হবে। পাশাপাশি সিলেটের সকল ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিলেটের বিভিন্ন স্থলবন্দরগুলো ভ্রমণ করে পরবর্তি করণীয় নির্ধারণ করবেন।
তিনি আরও জানান, যতটুকু জেনেছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে আফ্রিকার কোনো সরাসরি ফ্লাইট নেই। যদি কেউ আসেন তাহলে তৃতীয় কোনো দেশ থেকে ট্রানজিট নিয়ে আসতে পারে। এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্তক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain