শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কমলগঞ্জে সন্তানের লাঠির আঘাতে মা খুন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে দেয়ন্তী নুনিয়া (৫০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাধন নুনিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় আলীনগর চা-বাগানের বড় লাইনে এ ঘটনা ঘটে।নিহত চা শ্রমিক দেয়ন্তী নুনিয়া একই এলাকার মৃত জাইয়া নুনিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে মা দেয়ন্তী নুনিয়ার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ছেলে সাধন নুনিয়া। এ সময় আহত মায়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে ছেলে সাধন পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেয়ন্তী নুনিয়াকে শমসেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ছেলে সাধন নুনিয়াকে রাতেই আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain