শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

আগামী শুক্রবার সিলেটের ৩ এলাকায় যেসব কাজ নিষিদ্ধ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আগামী শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট মহানগরের ৩টি স্থানে জনসমাবেশসহ কয়েকটি বিষয় নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ, সরকারি মহিলা কলেজ এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর, ইত্যাদি বহন ও ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) বিকেলে এসএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপ্স) এবং মু. মাসুদ রানা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

এই আদেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain