শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কানাইঘাটে রহিমিয়া আলিম মাদরাসায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কানাইঘাটে রহিমিয়া আলিম মাদরাসার গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য,অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মাস্টার মাহবুবুর রহমান ও মাদ্রাসার জুনিয়র মৌলভী মরহুম শামছ উদ্দিন এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । ৮ই মার্চ বুধবার কানাইঘাটে রহিমিয়া মাদ্রাসার অডিটরিয়ামে আয়োজিত উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ ।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দিনের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিনের পরিচালনায় উক্ত শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার ফয়জুল ইসলাম,সড়কের বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুছ ছমি,সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু তাইয়ীব,আলহাজ্ব আব্দুছ ছালাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন,উপস্থিত ছিলেন মরহুম মাস্টার মাহবুবুর রহমানের সুযোগ্য সন্তান দিলদার হোসেন সেলিম,বিশিষ্ট সমাজসেবী মইন উদ্দিন মেম্বার,সাবেক সদস্য শাব্বীর আহমদ,গভনিং বডির সদস্য কবির আহমদ,এবাদুর রহমান,আব্দুল মন্নান,ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান বুলবুল সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ,ছাত্র-ছাত্রী,এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ । প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ বলেন মানুষ মরনশীল কিন্তÍ মানুষ বেচে থাকে। মরহুম মাস্টার মাহবুবুর রহমান ও মাদ্রাসার জুনিয়র মৌলভী মরহুম শামছ উদ্দিন শিক্ষার উন্নয়নে যে কাজ করে গেছেন সে গুলো মানুষ সবসময় স্মরন রাখবে। তাদের কর্মের মাধ্যমে মানুষের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain