শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার: আনোয়ারুজ্জামান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দেশের ইউনানি-আয়ুর্বেদিক প্রত্যেক চিকিৎসককে দেশাত্মবোধ, শ্রম এবং নিজস্ব মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে চিকিৎসাবিজ্ঞানের এ শাখাকে সমৃদ্ধ করার আহ্বান জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে শ্বেতী রোগের চিকিৎসায় ইউনানি ঔষধের ব্যবহার শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, সরকার জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অ্যালোপ্যাথি চিকিৎসার সঙ্গে সমন্বয় করে ইউনানি-আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে করে যাচ্ছে।
তিনি আরো বলেন, রসায়ননির্ভর ওষুধ আবিষ্কারের আগে হাজার হাজার বছর ধরে মানুষ গাছগাছড়া ব্যবহার করে অসুখ-বিসুখ ও রোগ-ব্যাধি নিরাময় করত।
হাজি মো. আব্দুর রবের সভাপতিত্বে ও ডা. আখতার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকীম মো. রেজাউল করিম।
স্বাগত বক্তব্য রাখেন ইউনানী ঔষধ প্রশাসনের বিশেষজ্ঞ শাহ ইলহাম উল্লাহ চিশতী, মুন্সি দারুল ইসলাম, ডা. মো. জাফর হোসেন খান, ডা. আক্তার হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা. মো. ছাদ উল্লাহ বাচ্চু, হাকিম মো. দলিল উদ্দিন, ডা. মো. মিফতাহুল হোসেন সুইট, ডা. আলা উদ্দিন সরকার, ডা. জালাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain