শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটের তাজপুর থেকে কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর থেকে এক কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কিশোরী দিপা রানী সিংহ (১৪) কুমিল্লা জেলার বরুড়া থানার তলাগ্রামের পীযুষ চন্দ্র সিংহের মেয়ে। পরিবারের সাথে ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকের তাজপুর দুলিয়ারবন্দস্থ বাসায় ভাড়া থাকতো দিপা।

দিপা তাজপুর মঙ্গলচন্ডি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, বুধবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে দিপা। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে তার কক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা-মা। পরে পার্শ্বস্থ নির্মাণাধীন একটি ভবনের একতলা ছাদের ওপর রক্তাক্ত অবস্থায় দিপাকে দেখতে পান তারা।

তাকে উদ্ধার করে তাজপুরস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সিলেট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দিপা ওই ভবনে কিভাবে গেল, তাকে ধর্ষণ করা হয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain