শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট গোয়াইপাড়া থেকে দুই সন্তান ফেলে লাপাত্তা প্রবাসীর স্ত্রী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগরীর গোয়াইপাড়া থেকে দুই সন্তানের জননী সেলিনা আক্তার তুলি (৪৩) নামের এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার ননদ কোহিনুর বাদি হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সোমবার (৬ মার্চ) সকালে মল্লিকা ৪৪/২ গোয়াইপাড়া আবাসিক এলাকার বাসা থেকে কাউকে কিছু না বলে দুই সন্তানকে রেখে বের হন তুলি। তার পর থেকেই নিখোঁজ তিনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রাতে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানান, জিডির কপি হাতে পেয়েছি। গৃহবধূর স্বজনদের সাথে কথা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি স্বামীর সাথে অভিমান করে ঘর থেকে চলে গেছেন। গৃহবধূর স্বজনদের সাথে কথা বলা হচ্ছে। তার সন্ধান পেতে কাজ করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain