শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্টিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন, যুবলীগ সব সময় অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। আগামীতেও যেকোন অপশক্তি মোকাবেলায় যুবলীগের প্রত্যেকটি কর্মী প্রস্তত রয়েছে। কোন স্বাধীনতা বিরোধী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।
পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সাপ্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদারের পরিচালনায় শনিবার (১১ মার্চ) বিকাল ৪টায় আম্বরখানা পয়েন্টে জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্টিত হয়।
এসময় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, বিএনপি-জামাতের কোন ষড়যন্ত্র সহ্য করা করা হবে না। তারা যেকোন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে এর দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
এসময় বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবলীগ নেতা বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন, মহানগর যুবলীগ নেতা ফয়ছল আজাদ খান, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, আবিদুর রহমান শিপলু।
জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ার আলী, সুজিত চৌধুরী, রেজাউল ইসলাম রেজা, জহিরুল ইসলাম জুয়েল (চেয়ারম্যান), ওবায়দুল্লাহ ইসহাক চেয়ারম্যান, রহিম চৌধুরী, মইনুল হক চৌধুরী, আনসার উদ্দিন, সায়েম শাহ, ফারুক আহমদ, সাইদুল ইসলাম।
মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ফারুকুল ইসলাম ফারুক, এসএইচ ইলিয়াস দিনার, মঞ্জুর আহমদ, সুলতান মাহমুদ সাজু, জুবের আহমদ, শামীম আহমদ, সাইদুর রহমান, রুপম আহমদ, এমদাদ হোসেন ইমু, শাকারিয়া হোসেন শাকির, সেবুল আহমদ সাগর, আবির হাসান রানা, হাসনাত চৌধুরী শিপলু, আল মুমিন, ইসতিয়াক চৌধুরী পিন্টু, নাহিদ রহমান সাব্বির, আব্দুল কাদির ইমন, সুমন চৌধুরী, সালমান আহুদ, শরিফ আহমদ, লন্টু গুপ, সুহেল আহমদ, শিপু চৌধুরী, জামাল আহমদ, আল-আমিন আরিয়ান, এম এ রায়হানসহ নেতৃবৃন্দ। এছাড়াও শান্তি সমাবেশে সিলেট জেলা ও মহানগরের বিপুল সংখক নেতাকর্মী অংশ নেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain