শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

খাদিমনগর ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শনে সহকারী পুলিশ কমিশনার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নের ভোট গ্রহন আগামী ১৬ মার্চ রোজ বৃহস্পতিবার ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে খাদিমনগর ইউনিয়নের ১৩টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা। এ সময় সহকারী পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এলাকার স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন। ১৬ মার্চের নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সকল ভোট কেন্দ্রে পুলিশের বিভিন্ন টিম কাজ করবে। এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা গতকাল সোমবার দুপুর থেকে এয়ারপোর্ট থানা এলাকার সকল ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুল আজিজ, এএসআই হেদায়েত উল্লাহ , এ এস আই হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মার সাথে একান্ত আলাপকালে তিনি জানান, আমার থানা এলাকার ২টি ইউনিয়ন ৩নং খাদিমনগর ইউনিয়নে ১৩টি ভোট কেন্দ্র ও ৬নং টুকের বাজার ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্র রয়েছে। প্রথম বারের মত ২২টি ভোট কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আমরা আশাকরি ১৬ মার্চ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন করতে পারব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বদা প্রস্তুত থাকব। সম্মানিত ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিবেন। নির্বাচনের সময় অতিরিক্ত পুলিশের বিভিন্ন টিম কাজ করবে, কোন সমস্যা হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain