শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যাক্তার সর্বনাশ!

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে স্বামী পরিত্যাক্তা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ‘ধর্ষণ’র অভিযোগে এক যুবককে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ১ মার্চ এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে ওই নারীর অভিযোগ। ‘নির্যাতিতা’র পক্ষ থেকে মামলা দায়েরের পর গত রবিবার (১২ মার্চ) অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ এবং সোমবার (১৩ মার্চ) তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মহানগরে বসবাসকারী স্বামী পরিত্যাক্তা এক নারীর সঙ্গে জিন্দাবাজার এলাকার ব্যবসায়ী ও জেলার বিশ্বনাথ উপজেলার একাভিম গহরপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে মাহবুবুর রহমান জনির (৩৬) প্রেমের সম্পর্ক গড়ে উঠে প্রায় ৫ মাস আগে। এরপর প্রেমের সম্পর্কের জেরে তারা সিলেটের বিভিন্ন স্থানে বেড়াতে যান। একপর্যায়ে গত ১ মার্চ এভাবে দুজন ঘুরতে বের হয়ে দুপুরের দিকে জনি মহানগরের সুবিদবাজারস্থ তার খালার বাসায় নিয়ে যান ওই নারীকে। পরে তাকে ওই বাসার একটি কক্ষে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।

তবে এ ঘটনার পর ওই নারী বিয়ের কথা বললে নানা টালবাহানা শুরু করেন জনি। পরে ১২ মার্চ সিলেট মহাগর পুলিশের এয়ারপোর্ট থানায় জনির বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী। ওইদিনই জনিকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই বিদ্যুৎ দে বলেন- অভিযুক্তকে আটক করে সোমবার আদালতে প্রেরণের পর বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণ করেছেন। প্রাথমিক তদন্তে ওই নারীকে ধর্ষণ করার প্রমাণ পাওয়া গেছে। এরপরও আরও সুষ্পষ্ট প্রমাণের জন্য ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain