শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র নির্বাচনে রজত কান্তি গুপ্ত সভাপতি ও মোস্তাক আহমেদ সম্পাদক নির্বাচিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দ্বি-বার্ষিক নির্বাচনে রজত কান্তি গুপ্ত সভাপতি ও মোস্তাক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দ্বি-বার্ষিক নির্বাচন (বুধবার) ১৫মার্চ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সারদাহল কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরিষদ অন্তর্ভুক্ত সদস্য সংগঠনের ৫জন করে প্রতিনিধি ভোট প্রদান করেন।
১৪৩০ ও ১৪৩১ বাংলার জন্য নির্বাচনে গত ৫বারের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোস্তাক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এখলাছ আহমেদ তন্ময়, কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন তন্ময় নাথ তনু, আব্দুল বাসিত সাদাফ, রেজাউল করিম রাব্বি।
কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সভাপতি পদে সুপ্রিয় দেব শান্ত, অর্থ সম্পাদক পদে অচিন্ত কুমার দে অমিত ও প্রচার ও দপ্তর সম্পাদক পদে দিবাকর সরকার শেখর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন নীতিনির্ধারণী পরিষদ এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অনুপ কুমার দেব ও অর্ধেন্দু কুমার দাস।
রাত নয়টায় প্রধান পরিচালক নির্বাচলের ফলাফল ঘোষণা করেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কে ঘিরে সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীদের মিলন মেলায় পরিণত হয় ঐতিহাসিক সারদা হল প্রাঙ্গণ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain