শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

আজ সিলেটের ৮ ইউনিয়নে ভোটগ্রহণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট জেলার দুই উপজেলার ৮টি ইউনিয়নে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ। এ উপলক্ষে বুধবার (১৫ মার্চ) বিকালের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়।

সিলেটে নির্বাচন হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।

এদিকে, উচ্চ আদালতের নির্দেশে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ ও টুকেরবাজারে ৩ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain