শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

জগন্নাথপুরে বন্দুকযুদ্ধে আহত অর্ধশত, গুলিবিদ্ধ ৩০

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে স্কুলের জমি ও কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে গোলগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এছাড়া ইট-পাটকেল নিক্ষেপের ফলে আরো ১৫-২০ জন আহত হয়েছেন। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা যায় , ইসহাকপুরের বদরুল ইসলাম ও যুক্তরাজ্যপ্রবাসী উস্তার গণির পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি গঠন ও ভূমি নিয়ে বিরোধ বাঁধে। এর জের ধরে বুধবার দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩০জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আব্দুস সামাদ (৪০), আয়েশা বেগম (৪০) আমিরুল নেছা (৫০) ও আলেয়াসহ (৪০) গুলিবিদ্ধ ৩০জনসহ কমপক্ষে ৫০ জনকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ৩০জন গুলিবিদ্ধ হয়ে হাসাপাতালে আসেন। তাদের মধ্যে সবাইকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যা উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain