শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদেন করেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ সমাধিসৌধের বেদীর পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন। তারপর পবিত্র সুরা ফাতেহা পাঠ করেন। বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নিয়ে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা দোয়া ও মোনাজাত করেন।

এরপর রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, ছেলে রেওয়ান আহম্মদ তৌফিক এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে প্রধানমন্ত্রী সড়ক পথে পদ্মা সেতু পার হয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছেন। পরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ টুঙ্গিপাড়া পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain