শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট নগরে বিদ্যুৎস্পৃষ্ট ২ নির্মাণশ্রমিক নিহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২০৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নগরের সবুজবাগ এলাকায় একটি ভবনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সবুজবাগ আবাসিক এলাকার ১নং রোডের ৭/বি নং বাসায় ভবন নির্মাণের কাজ চলছে। আজ সকালে ওই ভবনে কাজ করতে গিয়ে এ দুই নির্মাণশ্রমিক প্রাণ হারান।

নিহতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের জাহিদ (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের সাদিক (২৫)।

জানা যায়, ভবনের বেইসের ঢালাইয়ের জন্য খুড়া গর্তে বৃষ্টির পানি জমে যায়। সকালে এ দুই শ্রমিক পানি নিষ্কাশনে মাঠ পাম্প ব্যবহার করার চেষ্টা করেন। পানিতে পাম্প রেখে বিদ্যুতের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যান্য শ্রমিকরা তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘সবুজবাগের ওই ভবনে পাম্প ব্যবহার করে পানি নিষ্কাশনের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। বৈদ্যুতিক লাইনে সম্ভবত লিক ছিল, ফলে এ ঘটনা ঘটেছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain