শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট গোলাপগঞ্জে ডাকাতির ঘটনায় মৌলভীবাজার থেকে ৩ ডাকাত গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের গোলাপগঞ্জে ডাকাতির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। রোববার (১৯ মার্চ) রাতে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মিহারী গ্রামের মৃত প্রফুল্ল কুমার দাসের ছেলে নকুল দাস (৪২), কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের আজিম মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩২) ও একই উপজেলার লালাপুর গ্রামের মৃত বরজান মিয়ার ছেলে হাফিজ মিয়া (৩৯)।

গ্রেপ্তারকৃতরা গত ১৭ মার্চ রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বরে একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা (বড়বাড়ী) গ্রামের বাসিন্দা আব্দুল হকের বসতঘরে ৭/৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় তারা কলাপসিবল গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আব্দুল হক ও তার পরিবারের সকল সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় আব্দুল হক বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‍্যাবও তদন্ত এবং ডাকাত ধরতে অভিযান শুরু করে। এক পর্যায়ে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় এবং রবিবার রাতে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই তিন ডাকাতকে গ্রেফতার করে র‍্যাব-৯।

এদের বিরুদ্ধে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain