শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

পর্তুগালে দেয়ালচাপায় দুই সিলেটি নিহত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে নিজ কর্মস্থলে দুজন বাংলাদেশি শ্রমিক দেওয়াল ভেঙে চাপা পড়ে মারা গেছেন। তাদের দুইজনেরই বাড়ি সিলেট বিভাগে। গতকাল সোমবার (২১ মার্চ) বিকালে কনস্ট্রাকশনের কার করার সময় মারা যান তারা।

নিহত শাহীন আহমেদ (৪৭) মৌলভীবাজার জেলার সদর থানার বাসিন্দা এবং সুহেদ আহমেদ (৩২) সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।

শাহীন এবং সুহেদের মৃত্যুতে লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের লাশ দেশে পাঠানো ও জরুরি করণীয় নিয়ে মঙ্গলবার টেস্ট অব লিসবনে বাংলাদেশি কমিউনিটি এক সভা আহ্বান করেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain