শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সুস্থ হয়ে সিলেট ফিরেছেন মেয়র আরিফ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুস্থ হয়ে সিলেট ফিরেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ৭ দিন ঢাকায় চিকিৎসা নেয়ার পর অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তিনি। তবে, চিকিৎসকদের পরামর্শে তাঁকে আরো কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।

বুধবার (২২ মার্চ) দুপুরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সিলেট নগরবাসী তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. জাহিদুল ইমলাম জানান, মেয়র আরিফুল হক চৌধুরী সুস্থ হয়ে ফিরেছেন। তবে, তাকে আরো কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টের সমস্যা নিয়ে গত ১৫ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষার পর হার্টে ৩টি ব্লক ধরা পড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার মমিনুজ্জামানের তত্ত্বাবধানে গত ১৬ মার্চ তার হার্টে রিং পরানো হয়। এক সপ্তাহ চিকিৎসা নিয়ে তিনি আজ সিলেট ফিরেছেন।

সিলেট এসে এখন তিনি তাঁর সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের নালিয়াস্থ খামার বাড়িতে অবস্থান করছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain