শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়ে তুলছেন: ভিপি শামীম

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে জাতির ঋণ কখনও শোধ হওয়ার না। বঙ্গবন্ধুর ৫৫ বছরের মধ্যে ১৪ বছর কেটেছে কারাগারে। ২৪ বছর তিনি এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত রেখে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন।তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর দেখানো পথে শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রমনির্ভর অর্থনীতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন।
বুধবার (২২ মার্চ) বিকালে দক্ষিণ সুরমার কামালবাজারস্থ সৈয়দপুর গ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মনা উল্ল্যা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিলেট জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসাইনের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে পবিত্র রমজান মাসের খাদ্য উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।দেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনার প্রয়োজন।আজকে আনোয়ার হোসাইন যেভাবে মানুষের কল্যাণে কাজ করছেন সেভাবে যুবলীগের নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত।
বিশিষ্ট মুরব্বি আব্দুল হকের সভাপতিত্বে ও জনি আহমেদের পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগ নেতা শাহ সায়েম,শহিদুল ইসলাম সাজু, কামরান আহমদ, বেলাল আহমদ, রাজু আহমদ, মিটু, রায়হান, এলুওয়ান, রুবেল, শামীম আহমদ। এসময় উপস্থিত ছিলেন মাসুদুর রহমান,জেলা ছাত্রলীগ নেতা রাব্বি, ইমরান, সাইদুর রহমান, সোহেল, শুভাষ, আনোয়ার, এহসানুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain