শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট শাহপরানে যুবক খুনের ঘটনায় মাহমুদ গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সদর উপজেলার পীরেরচক বাজার এলাকায় মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে যুবক ‘খুন’র ঘটনায় মামলার একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাহমুদ হোসেন (৪৫)। মাহমুদ হোসেন পীরেরচক কুশিরগুল গ্রামের বাসিন্দা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানার এসআই মনির বুধবার (২৩ মার্চ) রাতে বটেশ্বর এলাকা থেকে মাহমুদ হোসেনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নং ১৭ (০৩) ২০২৩।

প্রসঙ্গত, রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পীরেরচক বাজার এলাকায় বিরোধপূর্ণ জায়গায় মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে পীরেরচক কুশিরগুল গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে আশিক মিয়া (৩৪) ‘খুন’ হন। মাটি কাটার মেশিন (এস্কেভেটর বা ভেকু) দিয়ে তার বুকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পর থেকে দুই অভিযুক্ত পীরেরচক গ্রামের মনহর আলী মনু মিয়ার ছেলে ইসরাব আলী (৫০) ও মাহমুদ হোসেন (৪৫) পলাতক ছিলেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আশিকের ছোট ভাই মাসুক মিয়া বাদি হয়েছেন। মামলায় ইসরাব ও মাহমুদ ছাড়াও একই এলাকার খুরশেদ আলম (৩৫) নামের একজনকে আসামি করা হয়েছে।

অভিযুক্ত তিনজনের সঙ্গে আশিকের পরিবারের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে দীর্ঘদিনের। রোববার সকালে বিরোধপূর্ণ জায়গায় অভিযুক্তরা ভেকু দিয়ে মাটি কাটতে শুরু করেন। এসময় আশিক প্রতিবাদ করলে উভয়পক্ষের মাঝে ঝগড়া শুরু হয় এবং একপর্যায়ে ভেকুর আঘাতে তার প্রাণহানি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain