শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৩ মার্চ) বৃহস্পতিবার বাদ আসর মিছিলটি বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম কিউ মঈনুল ইসলাম আশরাফির সভাপতিত্বে ও মাওলানা হোসেন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী এম এ রহিম, মুফতি তাজ উদ্দিন আহমদ জালালাবাদী, আরো উপস্থিত ছিলেন-মাওলানা রফিকুল ইসলাম মাওলানা হোসাইন আহমদ, ক্বারী আবু বকর, আলমগীর আহমদ, মামুন আহমদ, শামসুল ইসলাম, মানিক মিয়া, সোহেল আহমদ, এনাম আহমদ, রজব আলী, সোহাগ, ইমরুল প্রমুখ।
সভাপতির বক্তব্যে এইচ এম কিউ মঈনুল ইসলাম আশরাফি বলেন, একদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হবে। এ মাসের পবিত্রতা রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সাধ্যের মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain