শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ইফতারি বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া :: ধর্মীয় অসহিষ্ণুতার বিপরীতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রাখছে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। গত ১০ বছর ধরে এই বিহারে রমজান মাস এলেই রোজাদারদের জন্য ইফতার বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় ২৪ মার্চ (শুক্রবার)প্রথম রমজানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র উদ্যোগে বিতরণ কার্যক্রম শুরু হয়।

মাগরিবের আজানের ঘণ্টাখানেক আগে থেকেই বৌদ্ধ মহাবিহারে লাইনে দাঁড়িয়ে ইফতারের প্যাকেট গ্রহণ করেন রোজদাররা।

বৌদ্ধ মহাবিহারের এমন অসাম্প্রদায়িক চেতনায় খুশি এলাকার স্থানীয় লোকজন। আমাদের প্রতিনিধি বিতরণ কাজে দায়িত্বে থাকা বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাংগঠনিক সম্পাদক,ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক অনুপম বড়ুয়া বলেন, ‘এ দেশের প্রতিটি ধর্মের দায়িত্বশীল মানুষগুলো যদি এমন আচরণ করতেন, তাহলে আমাদের দেশটা সত্যিই সুন্দর হতো।’

শুক্রবার প্রথম রমজানে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মূল ফটকের বাইরে লোকজনের ভিড় বাড়ছে। ফটকের ভেতরে অতীশ হলের সামনে ইফতারি বিতরণের বড়সড় একটা টেবিলের ওপর ইফতারির প্যাকেট সাজানো। সামনে ইফতারি নিতে আসা মানুষের দীঘল সারি। একজন করে আসছেন, কতৃপক্ষের হাত থেকে ইফতারির প্যাকেট নিচ্ছেন। ঢাকায় সবুজবাগের অতীশ দীপঙ্কর সড়কের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। পুরো রমজান মাসজুড়ে চলবে এ কার্যক্রম। আশপাশের এলাকার অসহায়, দুস্থ রোজাদারদের মধ্যে প্রতিদিন এভাবে ইফতার বিতরণ করবে বিহার কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain