শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

রোজায় অসহায়দের মাঝে কামরানের পরিবারের ইফতার বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এ মাসের ফজিলত, বরকত সব চেয়ে বেশি। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অসহায় ও দরিদ্র মানুষরা খুবই কষ্ঠে জীবন পরিচালনা করছেন। তাই মানুষের কল্যাণে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য এগিয়ে আসার আহবান জানান।
তিনি গত (২৪ মার্চ) বাদ আসর সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের পরিবারের এর উদ্যোগে প্রথম রোজায় হযরত নগরীর নয়াসড়কস্থ মানিক পীর (রহ.) মাজার প্রাঙ্গন এলাকার গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে এ কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জাহিদ আহমদ, মুসা আহমদ, আবি আহমেদ, জামিল হোসেন, সালমান আহমেদ, তাহসান, মাহি আহমদ, উসমান গনি, আহমেদ মুসা, মাঝহারুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় যুব সমাজের নতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain