শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

দেশকে এগিয়ে নিতে আ.লীগকে আবারও ক্ষমতায় আসতে হবে: আনোয়ারুজ্জামান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) বিকেলে নগরীর সুরমা পয়েন্টে কয়েকশ’ রোজাদােরের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস। এই মাসে রোযা পালনের মাধ্যমে আমরা নিজেকে পরিশুদ্ধ করি।
তিনি আরও বলেন, রমজানে রোযাদারদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ইফতার বিতরণ করছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের পাশে আছেন বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়ন কাজকে গতিশীল করতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain