শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মেজর জিয়ার ঘোষনার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয় : ভিপি মাহবুব

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ভয়াবহ গণহত্যা শুরুর পর দিশেহারা জাতিকে মুক্তির স্বপ্ন দেখিয়ে তৎক্ষালিন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দেন। মেজর জিয়ার স্বাধীনতা ঘোষনার মধ্যদিয়েই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। তাই শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

সোমবার বিকেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর (ভিপি মাহবুব) সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খাঁনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল,আবু আহমদ আনসারী,আব্দুল হাসিম জাকারিয়া,সৈয়দ আমির আলী,উসমান হারুন পনির,আজিজ খান সজিব। সদস্য- বেলাল আহমদ,তছির আলী,মিসবাহ আহমদ জেহিন,ফাহিম আহমদ চৌঃ,আবির হাসান মুহিন,দুলাল আহমদ,সৈয়দ আমীরুল হক সলিট,মেহেদি হাসান সপু,শফিকুল ইসলাম,ইকবাল হোসেন,গোলাম মোস্তফা,নুরুল হক মাসুম,সোবহান আজাদ প্রমূখ।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদ। সভায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain