শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

পবিত্র মাহে রমজান উপলক্ষে সানাবিল ফাউন্ডেশন’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, দেশের আর্থ-সামাজিক-অর্থনৈতিক মানোন্নয়নে প্রবাসীদের অপরিসীম ভূমিকা রয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত প্রবাসীরা দেশের ক্রান্তিকালে ভূমিকা পালন করে আসছেন। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, প্রবাসীদের অবদানের মূল ক্ষেত্রগুলো হচ্ছে বিনিয়োগ, নেটওয়ার্কিং এবং অর্জিত জ্ঞান বিনিময়। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রবাসীদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।
তিনি রবিবার (২৬ মার্চ) দুপুর ১টায় নগরীর নয়াসড়কস্থ দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সানাবিল ফাউন্ডেশন এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লায়ন কাজী আব্দুল মুকিত সুমন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল তাহিয়া সিদ্দিকা, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলির বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হক রেজু প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain