শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সুনামগঞ্জে যুবলীগ কর্মীর হাতে আরেক যুবলীগ কর্মী ‘খুন’

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের ছাতকে এক যুবলীগ কর্মীর হাতে আরেক যুবলীগ কর্মী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে ছাতক পৌরশহরের গনেশপুর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মী লায়েক মিয়া (৪৭) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলীভোগ আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের সুনামগঞ্জ জেলা ইউনিটের যুগ্ম সম্পাদক। তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার এস.আই মিজানুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে পৌরশহরের গনেশপুর খেয়াঘাটে বসে কয়েকজনের সাথে চা পান করছিলেন লায়েক মিয়া। এসময় হঠাৎ করেই মন্ডলীভোগ আবাসিক এলাকার তাজ উদ্দিনের ছেলে যুবলীগকর্মী আব্দুল কদ্দুছ শিপলু ছুরি দিয়ে লায়েকের বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা লায়েক মিয়াকে প্রথমে ছাতক উপজেলা হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পৌরশহরে উত্তেজনা বিরাজ করছে। তবে অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় আরেকটি সূত্র জানায়- মন্ডলীভোগ লাল মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে লায়েক মিয়া ও স্থানীয় এরশাদ আলী নামের একজনের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিষয় নিয়ে সোমবার (২৭ মার্চ) লায়েক মিয়ার পক্ষের কাজল মিয়া ও এরশাদ আলীর নাতি শিবলু আহমদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিবলু আহমদকে চড়-থাপ্পড়ও মারেন কাজল মিয়া। এ নিয়ে দুদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। এরই জের ধরে লায়েক হত্যার ঘটনা ঘটে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মুহাম্মদ মইনুল জাকির বলেন, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের ধরতে থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain