শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

নগরীর কাজিটুলায় ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে যুবক ছুরিকাহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরীর কাজিটুলা এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে আহত হয়েছে এক যুবক। আহত যুবকের নাম নাহিদ ইসলাম (১৯)। তিনি পেশায় নির্মাণশ্রমিক। তার পিতা নুরুল ইসলাম। তারা কাজিটুলা আনোয়ার মিয়ার বাসার বাসিন্দা।

আজ বুধবার বিকাল ৫টায় ইফতারের আগে কাজিটুলা পুকুরপাড়ে এমন ঘটনা ঘটে।

আহত নাহিদ জানান, কাজিটুলা পুকুর পাড়ে বসে তিনি মোবাইল টিপছিলেন। এসময় রিফাত ও আবিদ নামের দুই যুবক (একজনের বাসা সাপ্লাই আরেকজনের বাসা শিবগঞ্জ) এসে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নাহিদ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain