শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

হবিগঞ্জে টমটম চালক হত্যাকাণ্ডে জড়িত দুই জন গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ ডেস্ক নিউজ :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টমটম চালক আয়াত আলী হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৮ মার্চ) শায়েস্তাগঞ্জ ও মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।

 

আটকৃতরা হল শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মিঠুন মিয়া (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্ববাগ এলাকার জমশের আলীর ছেলে ভাঙারী ব্যবসায়ী ওসমান (৩৫)।

বুধবার (২৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ নাহিদ হাসান।

 

তিনি জানান, গত রবিবার (২৬ মার্চ) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের বড় বাড়ি কবরস্থান এলাকা থেকে টমটম চালক আয়াত আলী (২৫) এর মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। নিহত আয়াত আলী স্থানীয় আমির হোসেন নামে এক ব্যক্তির টমটম ভাড়ায় চালাতেন। এর পুর্বে গত ২৩ মার্চ রাত থেকে টমটমসহ সে নিখোঁজ হয়।

এ ঘটনায় গত ২৭ মার্চ নিহতের বড় ভাই বিলাল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টমটমের ৫টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain