শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

জগন্নাথপুরে আন্তঃ জেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার: ৫ দিনের রিমান্ডের আবেদন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক দুর্ধর্ষ চোর কে গ্রেপ্তার করা হয়েছে। রফিক মিয়া (৫২) নামের ওই ব্যক্তি সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা। সে আন্তঃ জেলা চোর চক্রের সদস্য । বৃহস্পতিবার তাকে জেলহাজতে প্রেরন করা হয়।

পুলিশ জানায়, গত ২১ মার্চ জগন্নাথপুর পৌরশহরের সি/এ মার্কেট এলাকার একটি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

 

চোররা চতুর্থতলার এক বাসায় ঢুকে দুটি আলমারী ভেঙে নগদ টাকা সহ সাড়ে দশভরি স্বর্ণালংকার চুরি করে। এ ঘটনায় ২৮ মার্চ জগন্নাথপুর থানায় একটি মামলা রেকর্ড করা হয়। ৪ তলা ভবনের দূর্ধর্ষ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিলে সুনামগঞ্জ পুলিশ সুপার এহসান শাহের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার শুভাশিস ধর জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের পৃথক দুইটি টিম দূর্ধর্ষ চোরদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।

এ চুরির ঘটনায় জড়িত থাকায় রফিক মিয়া নামের দূর্ধর্ষ চোর কে বৃহস্পতিবার গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

ওসি মিজানুর রহমান জানান, চোরের কাছ থেকে স্বর্ন ও নগদ টাকা উদ্ধারে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রোববার এ বিষয়ে আদালতের আদেশ পাওয়া যাবে। তিনি বলেন, রফিক মিয়া একজন দুর্ধর্ষ চোর। তার বিরুদ্ধে সিলেট ও মৌলবি বাজার সহ বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। সে আন্তঃ জেলা চোরচক্রের সদস্য।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain