শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

দক্ষিণ সুরমা সেলুন মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দক্ষিণ সুরমা সেলুন মালিক সমিতির ত্রি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) রাত ৮টায় নগরীর দক্ষিণ সুরমার একটি অভিজাত রেষ্টুরেন্টে এই ত্রি-বার্ষিক সাধারণ সভা শেষ হয়।
দক্ষিণ সুরমা সেলুন মালিক সমিতির সভাপতি বাবু সজল চন্দ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বক্স লিপন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন বলেন, দক্ষিণ সুরমা সেলুন মালিক সমিতি অত্যন্ত সুনামের সহিত সুশৃঙ্খলভাবে ব্যবসা বানিজ্য পরিচালনা করে আসছে। বর্তমান বাজারমূল্যের সাথে সংগতি রেখেই ব্যবসা পরিচালনা ও সেবার মনমানসিকতা মাথায় রেখে ব্যবসা করতে হবে। এই সংগঠনের মাধ্যমে দেড় শতাধিক দোকানে প্রায় কয়েকশত মানুষের কর্মসংস্থান রয়েছে। আপনাদের যে কোন সাহায্য, সহযোগিতায় আমি আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো।
এ সময় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন আহমদ, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ছানু চন্দ, মালেক হাসান, মজিবুর রহমান, জয়নাল আবেদীন, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি অলক চন্দ, সহ সাধারণ সম্পাদক খোকন চন্দ, কোষাধ্যক্ষ ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক বিল্লাল মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক প্রণয়ন চন্দ, আইনুল আহমদ, প্রচার সম্পাদক কৃঞ্চ চন্দ, দয়াল চন্দ, দুলু চন্দ, মতি চন্দ, মৃদুল চন্দ, লিমন চন্দ, কৃষ্ণ চন্দ, সুনীল বাবু, শ্রী নিবাস চন্দ, আল আমীন প্রমুখ।
সভায় বার্ষিক আয়ব্যয়ের হিসাব পেশ, সংগঠনের স্বার্থ সংরক্ষণ করে নতুন কার্যক্রম গ্রহন ও আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্টানের শুরুতে গীতা পাঠ খোকন চন্দ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোহেল আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain