শিরোনাম :
সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের

ইসলামি আন্দোলনের মেয়র প্রার্থী মাহমুদুল হাসান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এল.বি)।

গত শুক্রবার (৩১ মার্চ) চরমোনাইতে সংগঠনের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে মুহতারাম আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এ ঘোষণা দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মুহতারাম সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই), প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, উপদেষ্টা অধ্যাপক ডা: মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ।

হাফিজ মাওলানা মাহমুদুল হাসান সিলেট নগরীর শিবগঞ্জ সোনার পাড়ার বাসিন্দা, তিনি উপমহাদেশের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে দারুল হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন এবং লিডিং ইউনিভার্সিটি সিলেট থেকে কৃতিত্বের সাথে এলএলবি অনার্স সম্পন্ন করেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন, বন্দর বাজার সুরমা টাওয়ার ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain