শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

শত্রুতার জেরে শিশুর গলায় ক্ষুর দিয়ে আঘাত, ৬ দিন পর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জেরে ক্ষুর দিয়ে মো. স্বপন মিয়ার (১০) গলার অর্ধেক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এই ঘটনায় আহত শিশু ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল রোববার রাত দেড়টার দিকে মারা গেছে।

নিহত স্বপন মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের মো. কবির মিয়ার ছেলে। তার পরিবার চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকে।

স্বপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।

স্বপনের নানা নুর আলী ও ওসি রাশেদুল জানান, ২৭ মার্চ সকাল ১০টার দিকে চুনারুঘাট পৌরসভার দক্ষিণাচরণ পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরের পাড়ে এক কিশোর (১৫) পূর্ব শত্রুতার জেরে স্বপনের গলায় ক্ষুর দিয়ে আঘাত করে। এতে তার গলার অর্ধেক অংশ কেটে যায়। স্বপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল রাত দেড়টার দিকে মারা গেছে স্বপন।

ওসি রাশেদুল জানান, ক্ষুর দিয়ে আঘাত করার অভিযোগ ওঠা ওই কিশোরকে ঘটনার দিনই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।। এ বিষয়ে নিহতের নানা নুর আলী চুনারুঘাট থানায় ওই কিশোরকে আসামি করে হত্যা মামলা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain