শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সীমান্ত এলাকা হতে ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আটক করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সীমান্ত এলাকা হতে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী এবং লেহেঙ্গা আটক করা হয়েছে। গত ০১ এপ্রিল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন পিয়াং নদীর পাড় রানীরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকষ টহলদল কর্তৃক ১৯,৫০,০০০/- (উনিশ লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী ও লেহেঙ্গা আটক করে ।

এবিষয় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে, গত ০১ এপ্রিল ২০২৩ তারিখ ২০৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকষ টহলদল সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন পিয়াং নদীর পাড় রানীরঘাট নামক স্থানে একটি বিশেষ টহল পরিচালনা করে। এসময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উল্লেখিত মালামাল রেখে পলায়ন করলে বিজিবি কর্তৃক উক্ত মালামাল আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain