শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জ সড়কে পুলিশের পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বাইক আরাহী নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে ট্রাক ও পুলিশের পিকআপে সংঘর্ষে ট্রাকের পেছনে থাকা একটি মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী পুলক রায় সিলেটের শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে। এ দুর্ঘটনায় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান- বুধবার রাতে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পুলিশের একটি পিকআপ সিলেট-ভোলাগঞ্জ সড়কের টহল দিচ্ছিলো। রাত ১০ টার দিকে গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে ওই পিকআপ পৌঁছলে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নাম্বারবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পিছনে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলে থাকা তিনজন ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পুলক মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেলের বাকি দুই আরোহী ও পুলিশ পিকআপের চালক এবং কয়েকজন পুলিশ আহত হন।

খবর পেয়ে জেলা পুলিশের এএসপি শেখ মুহাম্মদ সেলিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে ঘটনার পরপরই বেপরোয়া ট্রাকচালক পালিয়ে যান চািয়ে শামল বনিক বলেন, তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain