শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

শিক্ষার অগ্রগতিতে প্রথাগত ব্যবস্থার বাইরে চিন্তা করতে হবে: আনোয়ারুজ্জামান

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরোশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে। তাঁর নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নতুন প্রজন্মের জন্য প্রথাগত শিক্ষার বাইরেও দক্ষতাভিত্তিক শিক্ষা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (৫ এপ্রিল) নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেপোলাপমেন্ট সোসাইটি সিলেট এর উদ্যোগে আয়োজিত ‘ফ্রিল্যান্সার মিটআপ’ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি আরো বলেন, প্রযুক্তিখাতে আমাদের সবাইকে যৌথভাবে কাজ করতে হবে। এটা শুধু সরকারের একার বিষয় নয়। বেসরকারি খাতকে যুক্ত করতে হবে। প্রাতিষ্ঠানিক চাকরির বাইরে যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের সাথে আলোচনা করে তা সমাধান করতে হবে।
বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেপোলাপমেন্ট সোসাইটি সিলেট এর চেয়ারম্যান ফারজুক আহমদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক তাজিম আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইমলাম, ইকো ইটের সিইও মিঠু তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম ফয়ছলসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain