শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

হিফজুল কুরআন প্রতিযোগিতার ২য় দিনে ১০০ জন প্রতিযোগির অংশগ্রহণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দারুল ইমারাত বাগবাড়ী সিলেটের ব্যবস্থাপনায়, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর তত্ত্বাবধানে ও কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ দারুল ইমারাত এর সহযোগীতায় সিলেট বিভাগ বিত্তিক ২য় ইকরা হিফজুল কুরআন প্রতিযোগিতার ২য় দিনে ১০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।
২য় দিনের প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের প্রতিযোগিতা দেখতে প্রধান মেহমান ছিলেন চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অফিস এর কান্ট্রি ডিরেক্টর মো. হামদান আল ক্বারী এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ মোবারক।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) নগরীর বাগবাড়ীস্থ দারুল ইমারাত পরিষদ কমপ্লেক্সে ৩ দিনব্যাপী এই কুরআন প্রতিযোগিতায় ২য় দিনে প্রায় ১০০ জন প্রতিযোগি প্রতিযোগিতা করে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। কুরআন প্রতিযোগিতায় ৪টি গ্রুপে প্রায় ৩০০ জন ছাত্র অংশগ্রহণ করছে।
কুরআন প্রতিযোগিতায় ২য় দিনে বিচারক হিসেবে ছিলেন ১ম গ্রুপে আনওয়ারুল উলুম উমরপুর মাদ্রসার শিক্ষক হাফিজ গোলাম কিবরিয়া, টিকরপাড়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা নাজমুল ইসলাম, নুরুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা সালেহ আহমদ।
২য় গ্রুপে বিচারক হিসেবে ছিলেন নূরুল ক্বোরান মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা ইমদাদুর রহমান, জামেয়া গহরপুর মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মুর্শেদ আহমদ, মিরেরচক মাদ্রসার মুহতামিম মারকাজুত তাহফিজ।
১ম গ্রুপ অনুর্ধ্ব ৭ বছর প্রতিযোগি মো ৫০ জন যে কোন ৩৭ সুরা। ২য় গ্রুপ অনুর্ধ্ব ১১ বছর প্রতিযোগি মোট ৭৫ জন যে কোন ১০ পারা ধারাবাহিক। ৩য় গ্রুপ অনুর্ধ্ব ১৫ বছর প্রতিযোগি মোট ১০০ জন যে কোন ১৫ পারা। ৪র্থ গ্রুপ অনুর্ধ্ব ২০ বছর প্রতিযোগি মোট ১০০ জন ৩০ পারা।
১৩ রমজান ১ম ও ২য় গ্রুপের, ১৪ রমজান ৩য় ও ৪র্থ গ্রুপের প্রতিযোগিতা হবে এবং ১৫ রমজান ফলাফল, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ মাওলানা ক্বারী মাহফুজে এলাহীর সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা চলবে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain