শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কাব্যগ্রন্থ ‘আধখানা চাঁদে ভরে না আকাশ’র প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত পল্লব হোম দাস এর ‘আধখানা চাঁদে ভরে না আকাশ’ কাব্যগ্রন্থ এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ বাতিঘরে আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এর সভাপতিত্বে ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও ইনস্টিটিউট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং বিশিষ্ট কবি, গদ্যকার ড. শামীম রেজা। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক, কবি ও গবেষক ড. মোস্তাক আহমদ দীন, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক জাকির জাফরান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চৈতন্য প্রকাশনীর প্রকাশক রাজীব চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি পল্লব হোম দাস। আধখানা চাঁদে ভরে না আকাশ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন সুকান্ত গুপ্ত ও গুলজার আহমদ।
প্রধান অতিথি ড. শামীম রেজা বলেন- লেখালেখি হচ্ছে একটা শিল্প। লেখালেখির মাধ্যমে লেখক নিজে আলোকিত হন এবং সমাজকে আলোকিত করতে সহযোগিতা করেন।
একজন লেখক সামগ্রিকতাকে ধারণ করে তা নিজের জীবন ও বাস্তবতার আলোকে অথবা কল্পনার শৈল্পিক আঁচড়ে তা সমাজের কাছে তুলে ধরেন। তেমনি পল্লব হোম দাস একজন। দীর্ঘ দিন থেকে তিনি তার লেখনির মাধ্যমে সমাজের নানা দিকে তুলে ধরেছেন। একজন লেখক অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে। আমরা বিশ্বাস করি কবি পল্লবের মতো প্রতিটি লেখক সৃজনশীল প্রগতিশীল লেখা উপহার দিক সমাজকে। প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain