শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

আমীরে মজলিসের মাগফিরাত কামনায়-কোরআন ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর মৃত্যুর সংবাদে তাৎক্ষণিক ভাবে আমীরে মজলিসের রুহের মাগফিরাত কামনায় সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে শুক্রবার রাতে খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ সিলকো টাওয়ার মসজিদে শুক্রবার রাত সাড়ে ১০ টায় অনুষ্ঠিত খতমে কোরআন ও দোয়া মাহফিলে সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিতি ও রুনাজারীতে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে ও মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুম আমীরে মজলিসের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ডাঃ এ.এস তাওসিফ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী ইনচার্জ অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগরী সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা রওনক আহমদ, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মাহবুবু সিরাজী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, কে এম আবদুল্লাহ আল মামুন, সিলেট জেলা সহসভাপতি এডভোকেট শামসুল ইসলাম, সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সিলেট জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট মহানগরী আহবায়ক হাফেজ মাওঃ জাকারিয়া আল হাসান, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন সিলেট মহানগরী সহসভাপতি মাওলানা আষকারী সিরাজুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain