শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

বাহুবলে পুলিশ দেখে জুয়ার আসর থেকে দৌড়, যুবকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুলিশের ধাওয়া খেয়ে জুয়ার আসর থেকে পালানোর সময় আবদুস শহীদ (৪৫) নামের এক যুবক হোঁচট খেয়ে পড়ে মারা গেছেন।

শনিবার রাতে উপজেলার ডুমগাঁও গ্রামের একটি কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আবদুস শহীদ উপজেলার ডুমগাঁও গ্রামের বাসিন্দা। পুলিশ ধারণা করছে, নিহত যুবক হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন। পুলিশের ধাওয়া খেয়ে দুর্ঘটনাবশত তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাত আটটার দিকে উপজেলার ডুমগাঁও গ্রামের একটি কবরস্থানের পাশে জুয়ার আসর বসায় একদল ব্যক্তি। বিষয়টি গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশকে জানানো হলে রাতেই পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়ায় দৌড়ে পালানোর সময় আবদুস শহীদ নামের ওই ব্যক্তি হোঁচট খেয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

বাহুবল থানার ওসি মো. রকিবুল ইসলাম খান বলেন, একদল জুয়াড়ি কবরস্থানের পাশে জুয়ার আসর বসায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করলে দৌড়ে পালানোর সময় আবদুস শহীদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain