শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ফলাফল প্রকাশ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি- ২০২৩ সালের চূড়ান্ত মডেল টেস্টের ফলাফল প্রকাশ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) ১১টায় কলেজের অডিটোরিয়ামে এই চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দশম শ্রেণির শিক্ষার্থী মারিহা হক ও কাজী রাশেদার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ রাজন সরকার।
শিক্ষকদের মধ্য বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জ্যেষ্ঠ প্রভাষক মো. নিজাম উদ্দিন। এসময় কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ প্রদান ও অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াজিহা বিনতে আদিবা। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তুলি ব্যাপারী ও আফরোজ আহমেদ সামি।
পরিশেষে অধ্যক্ষ বিদায়ী পরীক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে শিক্ষা উপকরণ তুলে দেন।
এসময় কলেজের শ্রেণিশিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain