শিরোনাম :
ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

ধল উন্নয়ন সংসদ সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. আব্দুল মান্নান খান বলেছেন, পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন আমল ও ইবাদতে মনোযোগী ও পরিপূর্ণ সুন্নাতের অনুসরণ করে চলতে হবে। জীবনকে শৃঙ্খলা, আদর্শ তাক্বওয়ার মধ্যে জীবনকে সাজাতে হবে। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি গত (১০ মার্চ) সোমবার বিকাল ৪টায় দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ধল উন্নয়ন সংসদ সিলেটের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ধল উন্নয়ন সংসদ সিলেটের সভাপতি আব্দুল্ল্যা আল হাদী (লোহানী) এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রসূন কান্তি রায় চৌধুরী (পিকল) এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ধল উন্নয়ন সংসদ সিলেটের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মিহির রঞ্জন দাস, সিলেট জেলা জজ কোর্টের এপিপি এডভোকেট শামসুল ইসলাম ইসলাম, ধল উন্নয়ন সংসদ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কার্যকরী সদস্য অমর চাঁদ দাশ (বকু), বিশিষ্ট সমাজসেবী ও ছাত্রনেতা আবুল বায়েছ, সাংবাদিক খালেদ মিয়া, এডভোকেট মির্জা হোসেন, প্রফেসর রিংক তালুকদার, প্রসেন কান্তি চক্রবর্তী প্রনয়, প্রচার সম্পাদক আলী আকতার, রাফসান আলী আহমদ, তাপস সূত্রধর প্রমূখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain