শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিসিক-নির্বাচন : আ. লীগের মনোনয়ন সংগ্রহ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। তিনি আওয়ামী লীগের পদপ্রত্যাশী । আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের হাওয়া বইছে নগরজুড়ে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ভোটের তারিখ। শুরু হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি।

সিলেট সিটিতে মেয়র হতে ইচ্ছুক মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট শাখা সিলেটের ডেপুটি কমন্ডার ও সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এবং ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক তিনি আজ ১২ এপ্রিল সকালে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে গতকাল সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান। আগামী ২৩ মে সিসিক নির্বাচনের মনোনয়ন দাখিল, প্রত্যাহার ১ জুন এবং ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র সংগ্রহ এসময় সাথে উপস্থিত ছিলেন প্রবাসী আওয়ামী লীগ নেতা
সৈয়দ শামীম আহমদ , নগরীর ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বকস সালাই , নগরীর ৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ ছিফত আলী, ৭নং ওয়ার্ড কৃষক লীগ নেতা রিপন রায়, ৩ নং ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি মোঃ আব্দুল সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain