শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

হবিগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সুব্রত দাস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুব্রত দাশ উপজেলার মশাকলি গ্রামের যশের দাসের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ জানায়, মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সম্প্রতি পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে। এরই জের ধরে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পুনরায় উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহত অবস্থায় মিন্টু দাশ, রাকেশদাশ, জুয়েল দাশ, বিকাশ দাশ, কালি দাশ, শুকেস দাশ, জয় কালী দাশ, গোলক দাশ, গোপী দাশ, গোরাঙ্গ দাশ, অমৃত দাশ, শ্রীকৃষ্ণ দাশ, শুদাংশু দাশ, জন্টু দাশ, বিষ্ণু দাশ, দিলীপ দাশ, গোল পল্লব দাশ, রাম গোপাল দাশ, সুভাষ দাশ, সুনীল দাস, নিতাই দাস, কিরন, বিমল দাশ, ঝুমা দাশ, শুভ্রকর দাশকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ ঘটনাস্থলে আছে। এছাড়াও এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain